Showing posts with label কারণ ও চিকিৎসা. Show all posts
Showing posts with label কারণ ও চিকিৎসা. Show all posts

Thursday, July 4, 2019

নাকের পলিপাস : কারণ ও চিকিৎসা


নাকের পলিপাস : কারণ ও চিকিৎসা
ন্যাজাল বা নাকের পলিপাস বলতে সাধারণভাবে নাকের ভেতরের এক ধরনের মাংসপিণ্ডকে বোঝানো হয়। এটি দুই নাকেই হতে পারে এবং দেখতে স্বচ্ছ। নাক এবং সাইনাসের আবরণী কোষ হতে উৎপন্ন হওয়া আঙ্গুর ফলাকৃতির এক ধরণের মাংসপিন্ডই পলিপাস ।
এগুলো সাধারণত মসৃণ এবং ফ্যাকাসে বা ধূসর বর্ণের হয়ে থাকে। নাকের পলিপাস অতি পরিচিত একটি সমস্যা। কিন্তু নাক বন্ধ থাকা মানেই নাকে পলিপাস আছে—এ ধারণা ঠিক নয়।

অনেক সময় নাক বন্ধ অবস্থায় এর মধ্যে পিণ্ডাকৃতির কিছু দেখলেই অনেকে তা পলিপাস বলে মনে করেন। নাকের পলিপাস অনেকটা পিণ্ডাকৃতিরই হয়ে থাকে, তবে সব ধরনের পিণ্ডই কিন্তু পলিপাস নয়।
পলিপাসের রং কখনো মাংসপিণ্ডের মতো লাল হয় না। পলিপাস আঙুরের দানার মতো গোলাকার ও ফ্যাকাশে রঙের হয়ে থাকে।
নাকের পলিপাসের প্রকারভেদ
নাকের পলিপাস দুই ধরণের হয়ে থাকে। যেমন:
ইথময়ডাল পলিপাস: এলার্জির কারণে হয়, দুই নাকে হয় এবং মধ্যম বয়সে দেখা যায়।
এন্ট্রোকোয়ানাল পলিপাস: ইনফেকশনের কারণে হয়, এক নাকে হয় এবং শিশু বা কিশোর বয়সে দেখা যায়।
নাকে পলিপাস হওয়ার কারণ
পলিপাস কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা। তবে বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদি নাক ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ। এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী।
কীভাবে বুঝবেন নাকে পলিপাস হয়েছে
নাকে পলিপাস থাকলে ঘন ঘন যে সমস্যাগুলো দেখা দিতে থাকে তা হলো: নাক বন্ধ থাকা—এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে। নাক দিয়ে পানি পড়া, বেশি হাঁচি পাওয়া, নাকে কোনো গন্ধ না পাওয়া, মাথাব্যথা থাকা, নাকিসুরে কথা বলা, মুখ হা করে ঘুমানো ইত্যাদি। এই সমস্যাগুলো বারবার হলে একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞকে দিয়ে ভালো করে নাক পরীক্ষা করে নিলেই বিষয়টি ধরা পড়বে।
নাকে পলিপাস হলে যে সমস্যা দেখা দিতে পারে!
নাক বন্ধ থাকা- এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে
নাক দিয়ে পানি পড়া
বেশি হাঁচি পাওয়া
নাকে কোনো গন্ধ না পাওয়া
মাথাব্যথা থাকা
নাকিসুরে কথা বলা
মুখ হা করে ঘুমানো
চিকিৎসাঃ
----------
Thuja-CM ১ ডোজ দিয়ে লক্ষন অনুসারে নিম্নোক্ত হোমিও ঔষুধগুলিই সাধারণত ব্যবহৃত হয়ে থাকে।
*Sang.nit
*Sang.can
*Allium cepa
*Acid nit
*Formica R
*Belladona
*Antim Tart
*Nat. sulph
*Bry
ইত্যাদি।
Bio ঔষুধ হিসাবে CALCAREA PHOS-30X ব্যবহৃত হয় এবং Thuja-Q দৈনিক ১-২ বার নাকের ভিতরের পলিপাসে লাগাতে হবে।।
সরাসরি যোগাযোগঃ
বংশাই হোমিও
ভূইগড়,ফতুল্লা,নারায়নগঞ্জ।
মোবঃ০১৭৬১৮৫০২৮০